রংপুরে ব্যাপ্টিস্ট চার্চের ১০ ধর্মযাজককে হত্যার হুমকি
রংপুর আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রধান ধর্মযাজক রেভারেল বার্নাকাস এমব্রমসহ ১০ ধর্মযাজককে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে ডাকযোগে পাঠানো অজ্ঞাতনামা এক চিঠিতে তাদের এ হুমকি দেয়া হয়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী হুমকির বিষয়টি নিশ্চিত করে জানান, কারা চিঠি পাঠিয়েছে তা উল্লেখ করা ছিল না। চিঠিতে বার্নাকাসসহ ১০ যাজককে হত্যার কথা লেখার পাশাপাশি বলা হয়েছে, `আমরা এদেশ থেকে খ্রিষ্টানধর্ম প্রচারকারীরদের বিদায় করার কর্মসূচি হাতে নিয়েছি এবং সরকার টের পাবে এ দেশে মুসলমান আছে কি না।`
তিনি আরো জানান, চিঠি দেয়ার পর চার্চে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি কারা এ হুমকি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জিতু কবীর/এআরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী