বাংলাবান্ধা দিয়ে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ঠেকাতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এজন্য তেঁতুলিয়ার উপজেলা সদরের কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্বাচন করা হয়েছ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিটির সদস্যরা তেঁতুলিয়ার উপজেলা সদরের কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা দেশে প্রবেশ করলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে নির্ধারণ করা হয়। এই সেন্টারে ১০টি কক্ষে ৫০টি শয্যার ব্যবস্থা করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা এবং তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভারত বা অন্য কোনো দেশের যে সব নাগরিক বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, তাদের নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই কোয়ারেন্টাইন সেন্টারে আপাতত ৫০ শয্যা দিয়ে শুরু করা হবে। প্রয়োজনে এখানেই ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
সফিকুল আলম/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ