পশ্চিমবঙ্গে নির্বাচন : বাংলাবান্ধায় আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হয়েছে। চলছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভোটগ্রহণ। এজন্য দেশের চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় শনিবার আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে। ফলে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে কোনো প্রকার পণ্য আমদানি-রফতানি হচ্ছে না আজ।
স্থলবন্দর সূত্র জানায়, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ভোট চলাকালীন উভয় দেশে চলাচল ও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ করেন জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতি মৌমিত গোদারা বসু।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে তিনদিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম।
পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, পশ্চিমবঙ্গে ভোট উপলক্ষে শনিবার একদিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। রোববার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে আশা করি।
সফিকুল আলম/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ