পেটের ব্যথা সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা
ফাইল ছবি
ভোলায় দীর্ঘদিন ধরে পেটের ব্যথা সহ্য করতে না পেরে মালা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মালা আক্তার ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কলাকোপা গ্রামের মো. মাইন উদ্দিনের মেয়ে।
শনিবার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মালার দীর্ঘদিন ধরে পেটে ব্যথা ছিল। তার বাবা স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ালেও ভালো হয়নি। বাবার পক্ষে উন্নত চিকিৎসা করানোও সম্ভব হয়নি।
শনিবার সকাল থেকে তার ব্যথা বেড়ে যায়। পরে ব্যথা সহ্য করতে না পেরে রাত ৮-৯টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত