পঞ্চগড়ে দুস্থদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘মানবিক প্যাকেট’
পঞ্চগড়ে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি চালু করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় রোববার (২৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলা প্রশাসক অফিস চত্বরে সদর উপজেলার ৫৫টি পরিবারের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় খাদ্যপণ্য বিতরণে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা নভেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন বলেন, পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এই মানবিক সহায়তা কর্মসূচি চালু করা হলো। এই কর্মসূচির আওয়ায় দুস্থ ও গরিব পরিবারকে মানবিক সহায়তার প্যাকেট দেয়া হচ্ছে। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি করে চাল, চিনি ও লবণ এক কেজি করে, আলু দুই কেজি, ডাল ও সেমাই পাঁচশ গ্রাম এবং তেল রয়েছে।
সফিকুল আলম/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ