মৌলভীবাজার কারাগারে হাজতির মৃত্যু
মৌলভীবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মাদক ব্যবসার অপরাধে অভিযুক্ত হয়ে কারাবরণ করছিলেন।
শুক্রবার (৩০ এপ্রিল) মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ওই হাজতির নাম নারায়ন রবী দাস (৫০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবী দাস ছেলে।
জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার মামলায় ওই হাজতি কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। হাজতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ