ভোলায় ভারতফেরত শিক্ষকের বাড়ি লকডাউন
ভোলার লালমোহনে বজলুর রহমান নামে ভারতফেরত এক শিক্ষকের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমানের নেতৃত্বে বজলুর রহমানের বাড়ি লকডাউন করা হয়।
বজলুর রহমান লালমোহন উপজেলার চরভূতা লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল-নোমান জাগো নিউজকে জানান, ওই প্রধান শিক্ষক চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল ভারতের চেন্নাই যান। চিকিৎসা শেষে শুক্রবার তিনি লালমোহনে ফিরেন।
তিনি আরও জানান, আগামী ১৪ দিনের জন্য তার বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত