নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
নীলফামারীতে গোসলে নেমে ফাইয়াজ আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) দুপুরে দারোয়ানি টেক্সটাইল মিলস সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সে ডুবে মারা যায়।
ফাইয়াজ দারোয়ানি গ্রামের মহসিন আলীর ছেলে। সে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে ফাইয়াজ। এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে খোঁজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নীলফামারীর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাহেদুল ইসলাম/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত