ভোলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় বজ্রপাতে মো. শাহে আলম (৪০) ও আলাউদ্দিন ব্যাপারী (৪৫) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৩ মে) দুপুর ১টায় পৃথকভাবে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রাম ও আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামে এ বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।
নিহত শাহে আলম ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. কালু ব্যাপারীর ছেলে ও আলাউদ্দিন চৌকিদকার একই উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়েশাবাদ গ্রামের হানিফ চৌকিদারে ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টায় শাহে আলম একটি ফসলি জমিতে ধান কাটার শ্রমিকের কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে একই সময় আয়েশাবাদ গ্রামের আলাউদ্দীন বাড়ির পাশের ধানের খড় গোছানোর কাজ করছিলেন। এসময় বজ্রপাত তিনি নিহত হন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিয়া বিষয়টি নিশ্চত করেন।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত