ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার করলেন ওসি
ঝালকাঠির রাজাপুর উপজেলার বধ্যভূমি সংলগ্ন সংযোগকারী একমাত্র বেইলি সেতুটির সংস্কার করে দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। ব্যক্তিগত উদ্যোগে সোমবার (৩ মে) রাতে সেতুটি সংস্কার করে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সোমবার দুপুর থেকে সেতুর দুর্ভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের। এরপর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ওয়ার্কশপের সঙ্গে কথা বলে সংস্কার করেন তিনি।

জানা গেছে, সেতুর একপ্রান্তে একটি স্লাব ভেঙে গর্তের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়তই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটত।
এদিকে সড়ক ও জনপদ বলছে সেতুটি তাদের আওতায় না। এলজিইডিও বলছে সেতুটি তাদের আওতায় নয়। দুই বিভাগের ঠেলাঠেলিতে সংস্কার হচ্ছিল না সেতুটি। এ নিয়ে এলাকাবাসীর প্রশ্ন তাহলে সেতুটি কার দায়িত্বে? এর সংস্কার কোন দফতর করবে? তবে সব প্রশ্নের জবাব দিলেন ওসি মো. শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম জানান, জনসাধারণের সুবিধার্থে এবং দুর্ঘটনামুক্ত রাখতে মানবিক দিক থেকে সামান্য চেষ্টা করেছি। যেহেতু সেতুটি দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করে, তাই বিপদমুক্ত থাকতে ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছি।

এ বিষয়ে রাজাপুর এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, সড়ক এলজিইডির হলেও স্টিল ব্রিজের দায়িত্ব আমাদের নয়।
ঝালকাঠি সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, সড়ক আমাদের নয়, তাই স্টিল সেতুর দায়ও আমাদের নয়।
মো. আতিকুর রহমান/এএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে