হাইফ্লো ন্যাজাল ক্যানোলা বিতরণ করলেন ভোলা জেলা প্রশাসক
কোভিড-১৯ মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী। রোববার (৯ মে) সকালে সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলামের হাতে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর জাগো নিউজকে জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় নাভানা গ্রুপের আরাফাত রহমান বান্টি দুটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছেন। সেগুলো সিভিল সার্জনের হাতে তুলে দেয়া হয়েছে।
এরআগে সরকারিভাবে ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতলের জন্য তিনটি আইসিইউ বেড ও ছয়টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, তিনটি ভেন্টিলেটর ও পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দেয়া হয়।
এসময় ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত