করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রশংসিত : তোফায়েল
দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
সোমবার (১০ মে) সকালে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

ভোলা সদরের করোনা ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগের দুদিন ভোলার সদরের ১৩টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।
জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত