ভোলায় পথশিশুরাও ঈদের দিন খাবে উন্নত খাবার
ভোলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুরাও ঈদের দিন খাবে উন্নত খাবার। এসব খাদ্যসামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ‘হেল্প অ্যান্ড কেয়ার’ নামে একটি সংগঠন পথশিশুদের মাঝে ঈদ উপলক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার অর্ধশতাধিক পথশিশুদের মাঝে পোলাওয়ের চাল, ডাল, তেল, নুডুলস, সেমাই, গুঁড়াদুধ, মুরগিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উন্নত খাবারসামগ্রী পেয়ে পথশিশু রায়হান ও শরীফ বলে, ‘ঈদের দিন নামাজ শেষে সবার মতো আমরাও সেমাই, নুডুলস, পোলাও, মাংস খাব। এজন্য আমরা অনেক খুশি।’

হেল্প অ্যান্ড কেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাকিব উদ্দিন অমি জাগো নিউজকে বলেন, এটি একটি সামাজিক সংগঠন। আমরা সব সময় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ অপু, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, যুগান্তর ও জিটিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, বাংলা টিভি ও জাগোনিউজ২৪.কম প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত