সুপারিবাগানে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি
ভোলায় সুপারিবাগান থেকে মো. হাসনাইন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুন্দরখালী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসনাইন একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, হাসনাইন চট্টগ্রামে একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন তিনি। শনিবার রাতে বাড়ির পেছনের সুপারিবাগানের জাম গাছের সঙ্গে হাসনাইনের ঝুলন্ত মরদেহ দেখা যায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেন।
ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত