করোনা ঝুঁকি নিয়েই কর্মস্থলে ফিরছে মানুষ
করোনার ঝুঁকি নিয়েই মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সব ফেরি চালু থাকায় যাত্রীদের ভোগান্তি কমেছে।
রোববার (১৬ মে) সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের ভিড়।

দূরপাল্লার যানবাহন না থাকায় ঘাটে পৌঁছতে ও ফেরি পার হয়ে কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অভ্যন্তরীণ গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে ফিরছেন তারা।
সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা গেছে, ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই যাত্রীর ভিড়। ফেরিগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। ছিল না প্রশাসনের তৎপরতাও।

বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে প্রায় লাখ মানুষ বাড়ি গেছে। ঈদ শেষে তারাই আবার ফিরতে শুরু করেছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানজট ও যাত্রী ভোগান্তি কমায় ছোট-বড় ১৬টি ফেরি চালু রয়েছে বলে জানান তিনি।
বি এম খোরশেদ/এসএমএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত