করোনা উপসর্গ নিয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিলাস চন্দ্র মন্ডল (৩১) মারা গেছেন।
রোববার (১৬ মে) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি
বিলাস চন্দ্র মন্ডল ৩৮তম বিসিএস কর্মকর্তা হিসেবে হরিরামপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুরে। মাত্র তিন মাস আগে তিনি বিয়ে করেন। মৃত্যুর সময় মা-স্ত্রী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার জানান, বিলাম চন্দ্র মন্ডল মাত্র দুই মাস আগে হরিরামপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বৃহস্পতিবার অসুস্থ হলে তাকে মানিকগঞ্জ ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরের দিন উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে নেয়া হয়। তিনি করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।
বি.এম খোরশেদ/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত