ভোলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি
ভোলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শান্ত ইসলাম আবির নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুরে ভোলার দৌলতখান থানায় অভিযোগটি দায়ের করেন তিনি।
অভিযুক্ত শান্ত ইসলাম আবির দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাতেন সোহরাব মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শান্ত। পরে বিয়ের প্রতিশ্রুতিতে তাকে একাধিকবার ধর্ষণ করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, স্কুলছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত