গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জেলের
ফাইল ছবি
ভোলায় একটি উঁচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জেলে নিহত হয়েছেন। নিহত অজিউল্লাহ (৬০) জেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা ছিলেন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম হাওলাদার জাগো নিউজকে বলেন, নিহত অজিউল্লাহ মাঝি একজন পেশাদার জেলে। নদী ও সাগরে মাছ শিকার করে জীবন-জীবিকা নির্বাহ করতেন তিনি। আজ সকালে তিনি তার বাড়ির পাশের বাগানের উঁচু রেইন্ট্রি গাছে উঠে ডাল কাটছিলে। ওই সময় ডালের পাশের বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত