ভোলায় ট্রাকচাপায় একজনের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় ট্রাকচাপায় মো. নুরে আলম (৫০) নামের বোরাকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নূরে আলম ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (২০ মে) রাত ১১টায় বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের লাল দিঘির পাড় এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট থেকে বোরাকটি সাত-আটজন যাত্রী নিয়ে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে পশ্চিয়ার লাল দিঘির পাড় এলাকায় আসলে চরফ্যাশন থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বোরাকটির ধাক্কা লাগে। এতে বোরাকে থাকা ছয় যাত্রী আহত হন।
এরপর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আলমকে মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীরা চিকিৎসাধীন রয়েছেন।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা মনিরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত