ভোলায় ১০ মণ সামুদ্রিক মাছসহ ফিশিং বোট জব্দ
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফেরার সময় সামুদ্রিক মাছসহ একটি ফিশিং বোট জব্দ করা হয়েছে। এসময় ওই ফিশিং বোট থেকে ইলিশসহ বিভিন্ন ধরনের ১০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মেরিং ফিশারিজ আইনে জব্দকৃত মাছ নিলামে তোলা হয় এবং বোট মালিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার (২৫ মে) ভোরে দৌলতখান উপজেলার চৌকিঘাটা এলাকার মেঘনা নদী থেকে ওই ফিশিং বোট জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো, মাহাফুজ হাসনাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০ মে থেকে ২৩ জুলাই সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের কারণে ৬৫ দিনের জন্য মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করে ফিরছিলেন জেলেরা। ফেরার সময় ওই ফিশিং বোটটি জব্দ করা হয়। পরে মেরিং ফিশারিজ আইনে জব্দ ১০ মণ মাছ ৩০ হাজার টাকা নিলামে দেয়া হয়। জব্দকৃত বোটের মালিক লক্ষ্মীপুরের আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত