পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি
বৈরি আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল।
মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ দুটি রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। নদীতেও সৃষ্টি হয়েছে বড়-বড় ঢেউয়ের। এর ফলে দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশে সোমবার (২৪ মে) থেকে সারাদেশের মতো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু একদিন না যেতেই বৈরি আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে লঞ্চ সেবা।
বি.এম খোরশেদ/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত