চুয়াডাঙা শহরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ
প্রতীকী ছবি
চুয়াডাঙা শহরের তিনটি স্থানে ১১টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের মসজিদ পাড়া, জিনতলা পাড়া, মাঝের পাড়ায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এসময় বাড়ি-ঘর ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শহরের দোকানপাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে।
উল্লেখ্য, প্রায়া ১২ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ কাউন্সিলকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিমত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মতামত পাওয়া যায়নি।
সালাউদ্দিন কাজল/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ