ভোলায় জবাই করা হরিণ উদ্ধার
ভোলার চরফ্যাশনে জবাই করা একটি হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৮ মে) গভীর রাতে উপজেলার চর নলুয়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে জবাই করা ৪২ কেজি ওজনের হরিণটি উদ্ধার করি। এ সময় শিকারিরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে উদ্ধারকৃত হরিণ উপজেলার চর মানিকা বিট কর্মকর্তা মো. আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ