জোয়ারের পানিতে ভেসে এল যুবকের মরদেহ
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ।
রোববার (৩০ মে) সকালে তার মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান।
তিনি জানান, শনিবার (২৯ মে) বিকেলে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
ওসি বলেন, যুবকের পরনে একটি কালো রঙের টি-শার্ট ছিল। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।
জুয়েল সাহা বিকাশ/এমএসএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ