অপহরণের দুইমাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার
ঢাকার কচুক্ষেত থেকে অপহরণের দুইমাস পর নবম শ্রেণির এক ছাত্রীকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৩০ মে) মানিকগঞ্জ র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেন। এসয় শান্ত রানা ওরফে শাহিন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
শাহীন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি ঢাকায় ফুডপান্ডায় খাবার সরবারের কাজ করতেন।
উনু মং বলেন, ফেসবুকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর সঙ্গে শাহীনের পরিচয় হয়। এর সূত্রধরে গত ২৩ মার্চ রাজধানীর কচুক্ষেত থেকে তাকে অপহরণ করে বিভিন্নস্থানে আটকে রেখে ধর্ষণ করেন।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা ভাষানটেক থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান নিশ্চিত হয়। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করে শহীনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে ভিকটিম ও আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত