সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় নিজের বাগানের সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর একই গ্রামের মুন্সি বাড়ির আব্দুল রহিম মুন্সির ছেলে।
স্থানীয়রা জানান, সকালের দিকে আলমগীর হোসেন বাড়ির পাশের তার নিজের বাগানের সুপারি গাছ কাটছিলেন। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ