মৌলভীবাজারে মিলল বিপন্ন প্রজাতির কচ্ছপ
মৌলভীবাজারের রাজনগরে বিপন্ন প্রজাতির একটি `ফ্ল্যাপ শেলড' কচ্ছপ পাওয়া গেছে। মঙ্গলবার (৮ জুন) সকালে উপজেলার পদিনাপুর গ্রাম থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার রাজনগর ইউনিয়নের পদিনাপুর গ্রামের শাহজান মিয়ার বাড়ির পুকুর পাড়ে রোদ পোহানোর জন্য কচ্ছপটি উঠে আসে। এ সময় শাহজান মিয়া এক কেজি ওজনের কচ্ছপটি ধরে বিক্রি করার জন্য একটি দোকানে নিয়ে আসেন। পরে প্রশাসনের ভয়ে তিনি বলদাসাগর দীঘিতে ছেড়ে দেন।
এ বিষয়ে শাহজান মিয়া বলেন, আমার পুকুরে এ ধরনের আরও কচ্ছপ আছে। এ গুলো ধরা যায় না। পুকুরের মাছ খেয়ে ক্ষতি করছে।
উল্লেখ্য, বিপন্ন প্রজাতির কচ্ছপটির নাম ফ্ল্যাপ শেলড (Lissemys punctata)। এটি দক্ষিণ এশিয়ার মিঠা পানিতে পাওয়া যায়। প্লাস্ট্রনে অবস্থিত ফেমোরাল ফ্ল্যাপের কারণে কচ্ছপের এ প্রজাতিকে ‘ফ্ল্যাপ শেলড’ হিসেবে নামকরণ করা হয়েছে।
আব্দুল আজিজ/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ