ক্যারম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
নাসির হোসেন
মানিকগঞ্জে ক্যারম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নাসির হোসেন (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নাসির হোসেন বাস্তা গ্রামের ইছাক মিয়ার ছেলে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মোল্লা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ক্যারম খেলা নিয়ে মঙ্গলবার (৮ জুন) ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাস্তা গ্রামের সফরের ছেলে লাবু মিয়া (৩৭) ও তার সহযোগীরা মুদি দোকানি নাসিরকে কুপিয়ে জখম আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাবুসহ তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিএম খোরশেদ/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত