শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকা কুঞ্জবন এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই নারীকে আটক করে বিজিবি।
আটক নারীর নাম সমজা বিবি (৩১)। তিনি ভারতের ধলাইপিন জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।
৫৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে।
এসআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ