রাস্তায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ছবি
ভোলায় রাস্তায় ছেঁড়া তারে জড়িয়ে মো. নজরুল ইসলাম (২৮) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
শুক্রবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীল কমল ইউনিয়নের ঘোষের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ভোলার উপজেলার চর মাদ্রাজ গ্রামের আব্দুল মুনাফ ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নজরুল ইসলামসহ কয়েকজন নীল কমল ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বিদ্যুতের কাজ করতেন। সেখানে কাজের ফাঁকে দুপুর সাড়ে ১২ টার দিকে নাস্তা করার জন্য মোটরসাইকেল নিয়ে ঘোষেরহাট বাজারে আসলে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িতে তার মৃত্যু হয়।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ