বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন, কমিউনিটি সেন্টারকে জরিমানা
ফাইল ছবি
মৌলভীবাজারে করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম ও আসমা উল হুসনা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ