ভোলায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ভোলায় খেলার সময় ডোবায় পড়ে মো. মমিন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মমিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মো. মোর্শেদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি খেলতে গিয়ে ডোবায় পড়ে যায়। পরে তার মা ঘরে দেখতে না পেয়ে বাবাকে খবর দেয়। এসময় পরিবারের সদস্যরা ঘরের পেছনের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে। তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ