যমুনায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
মানিকগঞ্জের শিবালয়ে শখের বসে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রনিক্স মেকানিক ছিলেন।
শনিবার (৩ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মনছের মোল্লার ছেলে।
তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আবু বক্কর সিদ্দিক বিকালে শখ করে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। এসময় তার হাতের জলের রশি বাঁধা ছিল। নদীতে জাল ফেলার সময় জালে সাথে আবু বক্করও পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কবলে পড়ে নদীতে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আবু বক্কর সিদ্দিক এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী বলে জানাগেছে।
বি এম খোরশেদ/এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত