মানিকগঞ্জে ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
মানিকগঞ্জ ইউনাইটেড জেনারেল হাসপাতালে মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় হাসপাতালের ভেতরে ৮ জন সিজারের রোগী থাকলেও নবজাতকসহ তাদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন হাসপাতাল কর্তৃপক্ষ। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই হাসপাতালের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।
বি.এম খোরশেদ/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ