নীলফামারীতে নছিমন উল্টে হেলপার নিহত
নীলফামারীর ডিমলা উপজেলায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে তিন চাকার বাহনটির হেলপার রুবেল ইসলাম (২০) নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১টায় খড়ি নিয়ে ডাঙ্গারহাট থেকে রংপুরে যাওয়ার পথে খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলে থাকা স্পিড ব্রেকার দেখতে না পেয়ে দ্রুতগতির নছিমনটি উল্টে যায়। এ সময় রুবেল চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে। নছিমনটিতে তিনজন আরোহী ছিল।
দুর্ঘটনার পর বাহনটির চালক এবং অন্য আরোহী পালিয়ে যায়। খবর পেয়ে ডিমলা থানার পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
ডিমলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাকার নিচে চাপা পড়া অবস্থায় রুবেলের লাশ উদ্ধার করা হয়।
জাহেদুল ইসলাম/এসএস/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ