এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি
জন্মের পর মাত্র দেড় বছর বয়সে হার্টের ছিদ্র ধরা পড়ে আহনাফ রিয়ানের (৪)। চিকিৎসক পরামর্শ দেন এক মাসের মধ্যে তার অস্ত্রোপচার করতে হবে। এদিকে আহনাফের বাবা মোহাম্মদ আলাউদ্দিনের দেড়মাস আগে পায়ুপথে টিউমার হওয়ার পর ক্যান্সার ধরা পড়েছে। করোনার প্রভাবে ছয় মাস আগে চাকরি হারিয়েছেন তিনি।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলাউদ্দিনের চাকরি না থাকা এবং স্বামী-সন্তানের চিকিৎসা ও সংসার চালানোর জন্য অর্থের জোগান কিভাবে হবে, এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না রোজিনা আক্তারের।
পরিবারের মানবিক এই বিষয়টি নিয়ে গত ৬ জুলাই ‘স্বামীর ক্যান্সার ছেলের হার্টে ছিদ্র, সবার সহযোগিতা চান রোজিনা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
সংবাদটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নজরে আসে। বুধবার (১৪ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে তিনি রোজিনার স্বামীর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন। এছাড়া তিনি সমাজসেবা অধিদফতরের মাধ্যমেও সহায়তা করার আশ্বাস দেন।
এর আগে একই প্রতিবেদনের সূত্র ধরে ৯ জুলাই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোজিনার সন্তানের হার্টের অস্ত্রোপচারের খরচ দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
আর সোমবার (১২ জুলাই) রোজিনার স্বামীর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমান।
এস কে শাওন/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে চালকরা
- ২ ফেরির ধাক্কায় পড়ে যায় বাসটি, বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ৩ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ৪ সৈকতে ঘুরতে গিয়ে তিন দিনে হারালো ২৮ শিশু, খুঁজে দিলো ট্যুরিস্ট পুলিশ
- ৫ মানিকগঞ্জে নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু