গরম পানি নিক্ষেপে গৃহবধূর শরীর ঝলসে দিল প্রতিপক্ষ
ফাইল ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে গরম পানি নিক্ষেপে তহমিনা বেগম নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (১৮ জুলাই) এ ঘটনায় গৃহবধূর স্বামী ওহিদুল ইসলাম বাদী হয়ে আটজনের নামে মামলা করেছেন।
এর আগে শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার পানিয়ালপুকুর কাচুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গোসলের পানি গড়িয়ে প্রতিবেশী লাল বাবুর রান্নাঘরের পাশে যায়। এতে দুই পরিবারের মধ্যে শুক্রবার সকালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তারা আমাদের গোসলখানা ঘেরা পলিথিন ও কাপড় ছিঁড়ে মাটিতে ফেলে দেন। এতে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন আমি ও আমার স্বামী ওহিদুল ইসলামকে মারধর করেন।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাল বাবু রান্নাঘর থেকে গরম পানি এনে আমার শরীরে নিক্ষেপ করেন। এতে আমার শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শরীফ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
জাহেদুল ইসলাম/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ