পুলিশের রান্না করা খাবার পেল শতাধিক মানুষ
মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে শতাধিক ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার আরিচা ঘাটে থানা মসজিদের সামনে রান্না করা এই খাবার বিতরণ করা হয়।
মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তাকে সহযোগিতা করেন।
পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই পুলিশ মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় শিবালয় থানা পুলিশের উদ্যোগে এই খাবার বিতরণ করা হলো।
বি.এম খোরশেদ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ