আখাউড়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন আব্দু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার দুপুর তিনটার দিকে তিনি তা প্রত্যাহার করে নেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জাগো নিউজকে জয়নাল আবেদীন আব্দুর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে জয়নাল আবেদীন আব্দু জাগো নিউজকে বলেন, আমি আমার ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
এর আগে দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ বোরহান উদ্দীনও দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
- ২ লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও আটক নেই কেউ
- ৩ পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি
- ৪ সংখ্যালঘু ভোটারদের হুমকি, কালো টাকা বিতরণ করছে একটি পক্ষ
- ৫ বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ