চুয়াডাঙায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙার দামুড়হুদায় পাওয়ারট্রলি চাপায় সুভাশিষ (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাশিষ উপজেলার দর্শনা আজমপুর মহল্লার দেবাশীষের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একটি বালি বোঝাই পাওয়ারট্রলি দর্শনা বাসস্ট্যান্ডে যাওয়ার পথে রেলবাজার এলাকায় পৌঁছায়। এ সময় সুভাশিষ রাস্তা পার হতে গেলে পাওয়ারট্রলির নিচে চাপা পড়ে এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙা সদর হাসপাতালে পাঠায়।
দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ