রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারাব পৌরসভার হাটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই এলাকার জজ মিয়ার ছেলে কাউসার মিয়া (২৩), আব্দুল হাইয়ের ছেলে তোফায়েল আহাম্মেদ দিপু (২৪) ও আলী আহাম্মেদের ছেলে আব্দুল আল রবিন (২০)।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় পুলিশের একাধিক দল হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তলসহ ওই তিন সন্ত্রাসীকে আটক করা হয়।
সন্ত্রাসী কাউসার মিয়া, তোফায়েল আহাম্মেদ দিপু, আব্দুল্লা আল রবিনসহ তাদের লোকজন হাটিপাড়াসহ আশপাশের এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজি, অস্ত্রবাজী, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে অভিযুক্তদের অস্ত্রসহ আটকের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্ত বাকি সন্ত্রাসীদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগে গত চার দিন আগে হাটিপাড়া এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে সহিদুল ইসলাম সহিদ নামে অপর সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় অভিযান পরিচালনা শুরু করে পুলিশ।
মীর আব্দুল আলীম/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গুরুদাসপুরে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের তিনজন আহত
- ২ সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন-স্মারকলিপি
- ৩ ভোট কারচুপির অভিযোগে পুনগণনার দাবি বিএনপি প্রার্থীর
- ৪ ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনগণনার দাবি খেলাফত মজলিস প্রার্থীর
- ৫ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর