শিবচরে ভ্যানচাপায় প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
মাদারীপুরের শিবচরে রাস্তা পারাপারের সময় অটো ভ্যানচাপায় ইয়াসমিন আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ব্রিজঘাট তাঁতীপাড়া এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন ওই এলাকার ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ব্রিজঘাট তাঁতী বাড়ির সামনের সড়ক পারাপারের সময় কাজিরহাট থেকে ছেড়ে আসার একটি ব্যাটারিচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ভ্যানচালককে আটক করে।
একে এম নাসিরুল হক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
- ২ কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসতবাড়িতে হামলা-ভাঙচুর
- ৩ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
- ৪ কানাডা যাওয়ার টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
- ৫ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা