বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ আটক ৪
বরিশালের আগৈলঝাড়ায় একটি খামারে অভিযান চালিয়ে হরিণের মাংস ও চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে রাজিহার ইউনিয়নের খামারটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন-খামার মালিক ও বেসরকারি সংস্থা ‘আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্রের’ নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, নৈশপ্রহরী সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার।
আটকদের মধ্যে বিপ্লব সরকার মাদারীপুরের ডাসার উপজেলার বসিন্দা। অন্য তিনজন বরিশালের আগৈলঝাড়ার বাসিন্দা।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, জেমস মৃদুল হালদারের হরিণের একটি খামার আছে। সেখানে হরিণ পালন করতেন তারা। জেমস মৃদুল হালদার হরিণ জবাইয়ের পর মাংস ফ্রিজে সংরক্ষণ করে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে তার খামারে অভিযান চালানো হয়। এসময় সেখানে একটি ফ্রিজ থেকে প্রায় ৩৭ কেজি হরিণের মাংস এবং খামার থেকে হরিণের ছয়টি চামড়া উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী হরিণ হত্যা, এর দেহের অংশ সংরক্ষণ, পরিবহন ও কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। সে কারণে খামার মালিক জেমস মৃদুল হালদারসহ সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।
সাইফ আমীন/এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত