নির্বাচন কমিশনের অনুরোধে কুলাউড়ার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার অফিসে প্রত্যাহারের এ নির্দেশ আসে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুলাউড়ায় বিএনপি মেয়র প্রার্থী কামাল আহমদ জুনেদ, স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির প্রার্থী মুহিবুর রহমান নির্বাচনে প্রশাসনিক প্রভাব তৈরির অভিযোগ এনে মতিয়ার রহমানকে প্রত্যাহার করতে ইসির কাছে আবেদন জানান।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কমকর্তা কাজী মো.ইস্তাফিজুল হক আকন্দ ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নির্বাচন কমিশন থেকে ওসিকে প্রত্যাহারের সুপারিশ পেয়ে সুপারিশের একটি কপি জেলা পুলিশ সুপারের নিকট পাঠানো হয়েছে। জেলার পুলিশ সুপার ইসির সুপারিশটি কার্যকর করেন।
ছামির মাহমুদ/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার
- ২ কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ৩ প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান
- ৪ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ৫ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই