কুমিল্লায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
কুমিল্লার হোমনায় পুকুরে ডুবে ইয়ামিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন (১৫ মাস) এলাকার আক্তার হোসেনের ছেলে।
নিহতের চাচা ইউসুফ জানান, দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ইয়ামিন। দীর্ঘক্ষণ তাকে না দেখে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল জাগো নিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই ভাইয়ের ছবি এখন কেবল স্মৃতি, পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু
- ২ মাগুরা স্টাইলে নির্বাচন দিয়ে বিএনপি ফ্যাসিবাদী মানসিকতার প্রমাণ দিয়েছে
- ৩ দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি, নিহতদের স্মরণে দোয়া
- ৪ সংস্কারের অভাবে ৮ বছর ধরে বিকল কোটি টাকার সেচপাম্প, কৃষকদের নাভিশ্বাস
- ৫ বরিশালে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু