দাফনের সাড়ে ৩ মাস পর মরদেহ উত্তোলন
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দাফনের সাড়ে তিন মাস পর কবর থেকে হোসেন আলী (৭৮) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উত্তোলন করেছে পুলিশ।
রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গাঙ্গুয়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাসার বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মৃত্যুর কিছুদিন পর ৩ জুলাই তার মেয়ে মাহমুদা খাতুন বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর রানীশংকৈল থানা পুলিশ দাফনের সাড়ে তিন মাস পরে হোসেন আলীর মরদেহ উত্তোলন করেন।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. ফিরোজ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসী।
এ বিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, আদালতের নির্দেশে দাফনের সাড়ে তিন মাস পর মামলা তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলন করা হয়ছে। একই সঙ্গে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তানভীর হাসান তানু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে