মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে সিফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) সদর উপজেলার শুকানপুকুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত সিফাত ঢাকার বাসিন্দা নিরব আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত সিফাত পরিবারসহ দুদিন আগে ঠাকুরগাঁওয়ের খালুর বাসায় বেড়াতে আসে। রোববার দুপুরে সিফাত তার মায়ের সঙ্গে এলাকার অন্য নারী ও শিশুদের সঙ্গে বাড়ির পাশে বহমান ভুল্লি নদীতে গোসল করতে নামে। নদীতে গোসল করা অবস্থায় সিফাত পানিতে ডুব দিয়ে আর না উঠায় তার মা চিৎকার দিতে থাকেন।
লোকজন এসে তার খোঁজ করতে থাকে। কিছু সময় পর সিফাতের দেহ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
তানভীর হাসান তানু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে