বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পুকুরে ডুবে রিফাত (৩) ও কাউসার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে।
রিফাত ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাবলুর ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, কয়েকদিন আগে দাদার সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রিফাত ও কাউসার। মঙ্গলবার সকালে কাউকে না জানিয়ে সে পুকুরে গোসল করতে যায় তারা। দুপুরে ওই পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। পরে সেখান থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তানভীর হাসান তানু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে