পাঁচবিবিতে আড়াই বছরের শিশু অপহরণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রাম থেকে অজ্ঞাত অপহরণকারীরা আড়াই বছরের এক কন্যা শিশুকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
অপহৃত শিশু রাধারানী রশিদপুর গ্রামের ব্যবসায়ী পরেশ চন্দ্রের মেয়ে।
পরেশ চন্দ্র জানান, বিকেলে বাসা থেকে একই গ্রামের বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শিশু কন্যা রাধাকে রাস্তায় খেলাধুলা করা অবস্থায় দেখে এসেছেন। এর কিছুক্ষণ পর দোকানে থাকা অবস্থায় শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে তাকে জানায় অপহরণকারীরা। এ ব্যাপারে মুক্তিপনের পরিমাণ পরে জানানো হবে বলেও তারা হুমকি দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ ঘটনায় শিশুটির মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা সন্ধ্যায় জানতে পারি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রাশেদুজ্জামান/একে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার
- ২ কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
- ৩ প্রধানমন্ত্রীর চিন্তার ফসল ফ্যামিলি কার্ড: দীপেন দেওয়ান
- ৪ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ৫ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই