অবসর ভাতার ভোগান্তি লাঘবে চালু হচ্ছে ‘অবসর’ অ্যাপ
অবসর ভাতার ভোগান্তি লাঘবে ‘অবসর’ অ্যাপ চালু হচ্ছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, এটি চালু হওয়ার পর একজন শিক্ষক তার ইনডেক্স নম্বর দিলেই আবেদনের বিস্তারিত জানতে পারবেন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের মণিরামপুরের ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এসএমএসের মাধ্যমে ইএফটি পদ্ধতিতে যশোরের ৩৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মোবাইলে অবসর ভাতার ৪ কোটি টাকা বিতরণ করা হয়।
অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, আগে শিক্ষক-কর্মচারীদের ঢাকায় গিয়ে অবসর সুবিধার কাগজপত্র জমা দিতে হতো। এখন তারা ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারছেন। ম্যানুয়াল পদ্ধতিতে অর্থপ্রাপ্তির বিষয়টি ছিল হয়রানিমূলক। আগে ন্যায্য পাওনার পেছনে দিনের পর দিন ঘুরতে হতো এবং ঘাটে ঘাটে নাজেহাল হতে হতো। এখন তাদের প্রাপ্ত অর্থ নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে অবসর বোর্ডকে ডিজিটাল করা হয়েছে। তথ্য-প্রযুক্তির ব্যবহার যত বাড়বে দুর্নীতি তত কমবে। মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ার হাত থেকে শিক্ষক-কর্মচারীরা রেহাই পেয়েছেন।
ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মিজানুর রহমান, কলেজ শিক্ষক সমিতি বরিশাল বিভাগের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশিদ, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
মিলন রহমান/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় কালবৈশাখি ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
- ২ পর্যটক বরণে প্রস্তুত খাগড়াছড়ি, পাহাড়জুড়ে তিন স্তরের নিরাপত্তা
- ৩ চাঁদপুরে ৭ মুসল্লি নিয়ে হয়ে গেলো ঈদের জামাত, এলাকায় চাঞ্চল্য
- ৪ যমুনা সেতুতে যানজট এড়াতে ঢাকামুখী লেন বন্ধ রেখে গাড়ি পারাপার
- ৫ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল শুরু